ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে প্রেমিকা উপহার ফেরত দেওয়ায় তরুণের আত্মহত্যা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 185

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আল আমিন (১৮) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া গ্রামে গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মৃত তরুণ আইটপাড়া গ্রামের মো. মমিন কাজির ছেলে।

মৃতের পরিবারের বরাত দিয়ে কামরুল ইসলাম নামের এক প্রতিবেশী জানান, আল আমিন স্থানীয় বাজারে একটি ওয়ার্কশপে শ্রমিকের কাজ করতেন। তাঁর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই মেয়েকে তিনি উপহার পাঠিয়েছিলেন। কিন্তু সেই উপহার ফিরিয়ে দেয় ওই প্রেমিকা। এ নিয়ে দুজনের সম্পর্কের টানাপোড়েন চলছিল। তাই সপ্তাহখানেক ধরে আল আমিনের মন খারাপ ছিল। প্রতিদিনের মতো গতকাল শনিবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে আল আমিন নিজেদের বসতঘরে সিলিং ফ্যানে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, লাশ উদ্ধার করে আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ফরিদগঞ্জে প্রেমিকা উপহার ফেরত দেওয়ায় তরুণের আত্মহত্যা

আপডেট : ১০:৫৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫