ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলাউদ্দিন আহমেদ ভূঁইয়া

চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আলাউদ্দিন আহমেদ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আলাউদ্দিন আহমের ভূঁইয়ার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক সভাপতি এবং একই পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত খাজে আহমেদ ভূঁইয়ার ছেলে।
দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলাউদ্দিন আহমেদ ভূঁইয়া বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতেও তার সক্রিয় উপস্থিতি ও প্রভাব রয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, চাঁদপুর শহর থেকে গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয়

কচুয়ার ১৪২নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদে সাহাদাত হোসেন মনোনীত

ফরিদগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ০৯:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫