হাজীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা ই-সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রাম আদালত, মাদক প্রতিরোধ, কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি’সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাম্প্রতিক সময়ে চুরিা বেড়ে যাওয়ায় পুলিশকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যে মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, রাত ১২টার পর উপজেলার সকল দোকানপাট বাধ্যতামূলক বন্ধ রাখতে হবে। খাবার হোটেল ও কফিশপগুলো বন্ধ রাখার ক্ষেত্রে হাজীগঞ্জ থানা পুলিশকে দায়িত্ব পালন করবে।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহমেদ তানভীর হাসান, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, গ্রাম আদালতের সমন্বয়কারী শহীদুল্লাহ কাউসার, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম।
ইউনিয়ন সমূহের তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াসউদ্দিন বাচ্চু, একে এম মজিবুর রহমান, আবু তাহের প্রধানীয়া প্রমুখ।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান, মৎস্য কর্মকর্তা এসএম শাহীন হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. বাহার উদ্দিন’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, অন্যান্য ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Reporter Name 













