ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

আবু সুফিয়ান শাহীন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে বিমানবন্দরে তিনি গ্রেপ্তার হন।

সে সময় তিনি বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরছিলেন। পরবর্তীতে শুক্রবার (৩ অক্টোবর) সকালে বিমানবন্দর থানা পুলিশ তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় আবু সুফিয়ান শাহীনকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ তার আটকের বিষয়টি লিখিতভাবে ফরিদগঞ্জ থানাকে জানায়। পরে এসআই আরিফুর রহমান সরকার-এর নেতৃত্বে একদল পুলিশ বিমানবন্দর থেকে তাকে গ্রহণ করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন: “উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে বিমানবন্দর থানা থেকে গ্রহণ করে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।”

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ১ লাখ টাকা জরিমানা

শাহজালাল বিমানবন্দরে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট : ০৩:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫