ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে পৌর বিএনপির গাছের চারা বিতরন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 207

হাজীগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে। পৌর এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২২ অক্টোবর) হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারাগাছ বিতরণ করা হয়।

পৌর বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য সরোয়ার হোসেন ভুলু মুন্সীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুন্নবী সম্রাট, বিএনপি নেতা ইকবাল মোল্লা, আব্দুস সাত্তার সর্দার, হাজী আকবর হোসেন, আব্দুল মান্নান, মোরশেদ আলম মিন্টু, আহচান উল্যাহ, রোমান গাজী’সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, যুবনেতা হাজী মো. মোস্তফা, ওয়াসিম, গিয়াস উদ্দিন, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি রাশেদ আলম হীরা, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, ছাত্রনেতা শামসুদ্দিন খাঁন নূর’সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

হাজীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে পৌর বিএনপির গাছের চারা বিতরন

আপডেট : ০৯:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫