ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দুই গাড়ি চাপায় শিশু রিহানের হাত বিচ্ছিন্ন

মো. রিহান খাঁন

চাঁদপুরের হাজীগঞ্জে গাড়ি চাপায় মো. রিহান খাঁন (১০) নামের এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের কৈয়ারপুল নামক স্থানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুটি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া গ্রামের হোসেন খাঁনের ছেলে।

জানা গেছে, দিন শিশুটি তার দাদি মমিনা খাতুনের সাথে সিএনজিচালিত একটি স্কুটারযোগে চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে আসছিলেন। পথে কৈয়ারপুল এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় শিশুটির বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎখনিক বিচ্ছিন্ন হাতের দিকে না তাকিয়ে শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ কৈয়ারপুল এলাকা থেকে শিশুটির বিচ্ছিন্ন হাত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রেহানা আক্তার নামে হাজীগঞ্জের এক নারীর সহযোগিতায় শিশুটিকে তার দাদি’সহ রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় অর্থপেডিক হাসপাতালে রেপার করা হয়েছে। যাতে করে তার বিচ্ছিন্ন হাতটি জোড়া দেওয়ার সুযোগ তৈরি হয়। এসময় তিনি শিশুটি আশংকামুক্ত বলে জানান।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, বিচ্ছিন্ন হাত উদ্ধারের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য নেই। পরে ঘটনাস্থল থেকে হাতটি উদ্ধার করে হাসপাতালে পৌছে দেওয়া হয়। তিনি বলেন, শিশুটির পরিবারের সিদ্ধান্তমতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

হাজীগঞ্জে দুই গাড়ি চাপায় শিশু রিহানের হাত বিচ্ছিন্ন

আপডেট : ০৮:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫