মহান বিজয় দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করেছেন ‘প্রচেষ্টা’ ক্লাবের সদস্যরা। ক্লাবের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ রশিদ ডেভিড ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রাত্যুষে উপজেলা পরিষদ চত্বরে বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পন করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় মহান স্বাধীনতা সংগ্রাম’সহ দেশের সকল শহীদদের মাগফেরাত কামনা এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন ক্লাবের সদস্যরা।
পুস্পস্তবক অর্পনকালে ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল হাসান ডালাস, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম জিসান, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ সুমন, সদস্য শিমুল দেবনাথ, তোফায়েল আহমেদ’সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন
উল্লেখ্য, হাজীগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সেবামূলক সংগঠন ‘প্রচেষ্টা’। সংগঠনের সদস্যরা তাদের নিজস্ব অর্থায়নে সামাজিক, মানবিক, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিকমূলক কার্যক্রম করে থাকে এবং এসব কাজে ক্লাবটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
নিজস্ব প্রতিনিধি ॥ 





















