ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় টাকা ও স্বর্ণালংকার নিয়ে মসজিদের ইমামের সাথে প্রবাসীর স্ত্রী উধাও

  • Reporter Name
  • Update Time : ০৮:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৩৯২ Time View

চাঁদপুরের কচুয়ায় প্রবাসি স্বামীর ১১ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে স্থানীয় মসজিদের ইমাম আব্দুর রহিমের সাথে প্রেমের টানে উধাও হয়েছে প্রবাসির স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চলে্যর সৃষ্টি হয়েছে।

১৭ ডিসেম্বর বুধবার কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে ‌। এ ঘটনায় কচুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া মুন্সি বাড়ির আলী মুন্সীর ছেলে সৌদি প্রবাসী আরিফুল ইসলামের সাথে ৬ বছর পূর্বে পার্শ্ববর্তী এলাকা দারচর গ্রামের মকবুল ক্বারীর মেয়ে সুমাইয়ার পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের কোলজুড়ে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

গত বছর থেকে প্রবাসীর কন্যা সন্তানকে প্রতিদিন সকালে মুন্সি বাড়ির জামে মসজিদের ইমাম একই উপজেলার খলাগাও গ্রামের মোস্তাকের ছেলে মাওলানা আব্দুর রহিম আরবি পড়াতেন‌।

এ সুবাদে প্রবাসী আরিফুল ইসলামের ঘরে আসা যাওয়ায় একপর্যায়ে প্রবাসীর স্ত্রীর সুমাইয়ার সাথে মসজিদের ইমামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ‌। গত ১৭ ডিসেম্বর বুধবার প্রবাসী দেশে আসার কথা শুনে প্রবাসীর স্ত্রী ঘরে রক্ষিত জমি ক্রয়ের ১১ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে মসজিদের ইমামের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।

এ বিষয়ে প্রবাসী আরিফুল ইসলাম ভার্চুয়াল ভিডিওর মাধ্যমে জানান, আমার স্ত্রী আমার অবর্তমানে ইমামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাড়িতে আসার কথা শুনে আমার স্ত্রী সুমাইয়া ঘরে থাকা ১১ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে মসজিদের ইমামের সাথে ঘর ছেড়ে আমার কন্যা সন্তানসহ পালিয়ে যান‌। আমার সারাজীবনের প্রবাসীর ইনকাম ও আমার একমাত্র সন্তানকে ফিরে পেতে চাই ‌।
আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ক্ষমতায় গেলে মাত্র ৩ দিনের মধ্যে হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করা হবে-ড. নেয়ামুল বশির

কচুয়ায় টাকা ও স্বর্ণালংকার নিয়ে মসজিদের ইমামের সাথে প্রবাসীর স্ত্রী উধাও

Update Time : ০৮:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫