ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় জুময়ার খুতবা পড়ার প্রস্তুতিকালে ইমামের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • 315

হাফেজ মোঃ আব্দুল মবিন মোল্লা (৬৫)

চাঁদপুরের কচুয়ায় জুমা’র নামাজের খুতবা পড়ার প্রস্তুতিকালে হাফেজ মোঃ আব্দুল মবিন মোল্লা (৬৫) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।

শুক্রবার উপজেলার মাঝিগাছা পূর্বপাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে ইমামের মৃত্যুর এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে মসজিদের মুসল্লি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে ওই ইমামের মরদেহ উপজেলার যুগিচাপর মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। মরহুমের ছেলে জিসান আহমেদ জানান, তার বাবা জুমা’র নামাজ পড়ানোর জন্য প্রস্তুতিকালে হঠাৎ দুপুর ১টা ১০মিনিটের দিকে স্ট্রোকজনিত কারণে মারা যান। তিনি হরিপুর ও মাঝিগাছা গ্রামে দীর্ঘ ৩৫ বছর যাবত ইমামতি কাজে দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

কচুয়ায় জুময়ার খুতবা পড়ার প্রস্তুতিকালে ইমামের মৃত্যু

আপডেট : ০৯:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬