ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে একজনের জেল

Oplus_131072

মতলব পৌরসভার সদর ৩নং ওয়ার্ডে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় এক ব্যবসায়ীকে সাত দিনের জেল ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (১৮ জানুয়ারি) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথুলা।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ীয় হলেন মতলব কলেজ রোডের জননী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেন। গত এক সপ্তাহ পূর্বেও অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির দায়ে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছিল।
সূত্রে জানা যায়, আবাসিক ও বাণিজ্যিক ভাবে বোতলজাত তরল এলপি গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম পরিমাপ অনুসারে অতিরিক্ত দামে বিক্রয় করে আসছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। এতে ভোক্তা পর্যায়ে অসন্তোষ বিরাজ করছে। ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রির বিষয়ে নিয়মিত বাজার তদারকীর অংশ হিসেবে অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় মতলব বাজারের ওই ব্যবসায়ীকে জেল ও অর্থদণ্ড প্রদান করা হয়।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলবে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে একজনের জেল

আপডেট : ০৯:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬