ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নবীন বরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • 252

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ষষ্ঠ ও নবম শ্রেণির (ভোকেশনাল) শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, বিএমটি শাখার সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার সমন্বয়কারী তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুছ শাহাদাত।

প্রভাষক কামরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, তাহমিদ ইসমাইল সরদার ও জাবীন ইসলাম সাবা, নবীন শিক্ষার্থী ফাতেমা সাইফ ও মেহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মো. ইসমাইল হোসেন ও গীতা থেকে পাঠ করেন উৎকর্ষ ভৌমিক।

এসময় সিনিয়র শিক্ষক মো. শাহাজাহান মুন্সী, বলাই চন্দ্র দে’সহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নবীন বরণ

আপডেট : ০৮:১৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬