ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে ১১ দলীয় জোট প্রার্থীল মতবিনিময় সভা

ক্ষমতায় গেলে মাত্র ৩ দিনের মধ্যে হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করা হবে-ড. নেয়ামুল বশির

প্রতিনিধির তোলা ছবি।

আগামী ত্রয়োদশ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. নেয়ামুল বশির তার কর্ম পরিকল্পনা ও নির্বাচনী ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলা জামায়াত ইসলামীর আমির মো. কলিমউল্যাহ ভূইয়ার সভাপতিত্বে সন্ধ্যায় হাজীগঞ্জ পরিশ্চম বাজারস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১১ দলীয় জোট প্রার্থী ড. নেয়ামুল বশির বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় প্রার্থী বলেন, মানুষের মৌলিক অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং জনদুর্ভোগ লাঘব করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

তিনি বলেন, ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে মাত্র ৩ দিনের মধ্যে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করা হবে।

তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তিতে যেসব স্থানে উন্নয়নের ছোঁয়া লাগেনি সেসব স্থানে সুষম উন্নয়ণ করা হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মিডিয়ায় প্রচার প্রচারণায় আমরা ১১ দলীয় জোট লেভেল ফিল্ড প্রত্যাশা করি।

তিন বলেন, যে উদ্দেশ্যে ৩৬ আগস্ট গণঅভূত্থান সংগঠিত হয়েছে। সেখান থেকে কোন কোন দলের বিচ্যুতি ঘটেছে। আমরা ১১ দলীয় জোট এক ও অভিন্ন। কোন ভাবেই রক্তে লেখা ৩৬ আগস্ট গণঅভূত্থান মুছে দেয়া যাবেনা। যারা অতিতে ক্ষমতায় এসেছিলো তারা ক্ষমতাকে ক্যুক্ষিগত করেছে। ক্ষমতাকে যেনো আর ক্যুক্ষিগত না করতে পারে, সেইজন্যই গণভোটে হ্যাঁ বলতে হবে। ফ্যাসিবাদ যেনো আর ফিরে না আসে সেই জন্যই গণভোটকে হ্যা বলতে হবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য খাত উন্নতি করা ও উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোজামে¥ল হোসেন পরান, পৌর জামায়াতের আমির মোহাম্মদ আবুল হাসনাত, পৌর সেক্রেটারী মাওলনা শফিকুর রহমান, চাঁদপুর জেলা তালেবুল কোরআন শাখার সভাপতি মাওলানা মীর হোসাইন, জামায়াত নেতা ও বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকি, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীম খলিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ক্ষমতায় গেলে মাত্র ৩ দিনের মধ্যে হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করা হবে-ড. নেয়ামুল বশির

হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে ১১ দলীয় জোট প্রার্থীল মতবিনিময় সভা

ক্ষমতায় গেলে মাত্র ৩ দিনের মধ্যে হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করা হবে-ড. নেয়ামুল বশির

Update Time : ০২:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬