চাঁদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকালে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের মেহরন শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দির মাঠে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য ভরত চন্দ্র দাস (সাধুর) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিনের সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।
মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যফ্রন্টের সাধারণ সম্পাদক সুপন দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, মেহরন জগন্নাথ দেব মন্দির কমিটির সহ-সভাপতি জয়দেব দাস, চৈতন্য দাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার সোয়েব, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল মজিদ তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আরমান, সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান বৈদ্য, মানিক তালুকদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।















