দীর্ঘ ৩০ বছর পর “হাজীগঞ্জ প্রেসক্লাব” এর নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজুমুল ইসলাম সরকার হাজীগঞ্জ পৌরসভার (পুরাতন ভবন) এর চতুর্থ তলায় আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের উদ্বোধন করেন।
উদ্বোধনীয় অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনের নির্বাচন নিয়ে তিনি বলেন, সংসদ নির্বাচনে চাঁদপুরে জুড়ে সম্প্রীতির সিডর হউক। আর মাত্র ৫দিন পর সম্প্রতির বন্ধনে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সঠিক ও সুন্দরভাবে, পছন্দনীয় ব্যক্তিকে যেনো মানুষ যেনো ভোট দিতে পারে সেদিকে লক্ষ রেখে প্রশাসন তার কাজ করবে।
হাজীগঞ্জ প্রেসক্লাব ও হাজীগঞ্জের সাংবাদিক নিয়ে প্রধান অতিথি বলেন, হাজীগঞ্জের সাংবাদিকরা অনেক জেলা শহর থেকেও আপডেট। আপনাদের ঐক্য দেখে আমি মুগ্ধ হয়েছে।
তিনি বলেন, চাঁদপুর জেলা শহর হলেও হাজীগঞ্জ চাঁদপুর জেলা শহর থেকেও উন্নত। এখনকার মানুষ অনেক শিক্ষিত, এখানে অনেক গুণি মানুষ আছে। তাই হাজীগঞ্জ উপজেলা অনেক বিভাগ থেকে বেশী পরিচিত।
উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল জব্বার, দৈনিক চাঁদপুরকণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক কাজী শাহাদাত, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য অধ্যাপক ফাতেমা আকতার, সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সংবাদকর্মী জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানজিনা জাহান, পৌরসভার সচিব শেখ তোফায়েল আহমেদ, ডাক্তার শেখ মইনুল ইসলাম খোকন।
উদ্বোধনীয় অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজুমুল ইসলাম সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দদের প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
নিজস্ব প্রতিনিধি ॥ 

















