ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: হাজীগঞ্জে ৯০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন

ছবি-ত্রিনদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাযর ৯০টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলে।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন ছিল। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করেছে।
ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকেই নারী ও পুরুষ ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারি রিটার্ণিং কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “হাজীগঞ্জে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোথাও কোন অপ্রীতির ঘটনা ঘটেনি।”
নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকার রাজনৈতিক পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মোট ৭জন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তাঁরা হলেন ইঞ্জি. মমিনুল হক (বিএনপি), ড. নেয়ামুল বশির (১১ দলীয় জোট এলডিপি), সৈয়দ বাহাদুর শাহ (বৃহত্তর সুন্নী জোটি ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মোহাম্মদ আলী পাটওয়ারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা) মির্জা গিয়াসউদ্দিন (জাতীয় পাটি লাঙ্গল) মাহমুদ হাসান নয়ন (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল) ও স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন (ফুটবল)। এর মধ্যে মো. জাকির হোসেন প্রধানীয় পূর্বে ভোটে অনিয়মের অভিযোগ তুলে তিনি নির্বাচন বয়কট করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা) আসনের ১৫৬টি কেন্দ্রে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে হাজীগঞ্জের ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই উপজেলায় ৫ লাখ ১৪ হাজার ৫৮৮ জন ভোটার রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোটের গণনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: হাজীগঞ্জে ৯০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: হাজীগঞ্জে ৯০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন

Update Time : ০৫:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬