জানা গেছে, তাহমিদ ইসমাঈল সরদার উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহন করে। সেখানে সে উপস্থাপনায় প্রথম ও উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় হয়ে এখন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। সে টঙ্গিরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ বলেন, তাহমিদ জাতীয় পর্যায়েও যেনো প্রথম হতে পারে সেজন্য আমাদের দোয়া ও ভালোবাসা রইলো।
এদিকে বুধবার দুপুরে তাহমিদ ইসমাঈল সরদারকে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক পরামর্শ দেন, অধ্যক্ষ মো. আবু ছাইদ। এসময় সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, ভোকেশনার বিভাগের সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম ও রফিকুল ইসলাম খাঁন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঐতিহ্যের ধারাবাহিকতায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষকদের দিক-নির্দেশনায় ও অভিভাবকদের চেষ্টায় শিক্ষার্থীরা তাদের সাফল্য ধরে রেখেছে। এর মধ্যে গত কয়েকবছর প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগীতায় আঞ্চলিক, বিভাগ ও জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছেন।
স্টাফ রিপোর্টার॥ 





















