
গত ১৬ ফেব্রুয়ারি রাতে নন্দলালপুর বেরিবাঁধ এলাকায় এক অজ্ঞাত তরুণীর লা*শ উদ্ধার করা হয়। পরে পরিচয় নিশ্চিত হয়ে জানা যায়, নি*হতের নাম শাকিলা। তার পিতা ছাত্তার হোসেন। তিনি ষাটনল ইউনিয়ন-এর রঙ্গুকার কান্দি গ্রামের বাসিন্দা।
শাকিলা শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজ-এর এসএসসি ২০১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার সাবেক কর্মস্থল ছিল ছেংগারচর পালস হাসপাতাল।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এক কর্মঠ ও স্বপ্নবাজ এই তরুণীকে নৃশংসভাবে হ*ত্যা করা হয়েছে। হ*ত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
শাকিলা হ*ত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ তার নিজ এলাকায় তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া চলছে। স্থানীয়রা অবিলম্বে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
Reporter Name 




















