ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি জালালের হঠাৎ হানা, পেলেন নানা অনিয়ম

ছবি-ত্রিনদী

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে এসে নানা অনিয়ম পেয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় তিনি দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিকভাবে উপস্থিত হন। প্রথমে তিনি আউটডোরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সাধারন রোগীদের নানা অভিযোগ শুনেন। এ সময় আউটডোরের কয়েকজন ডাঃ অনুপস্থিত ছিলেন।অতপর তিনি হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রায়হানের কক্ষে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো. গোলাম রায়হান অফিসে উপস্থিত নাই। দীর্ঘক্ষন অপেক্ষার পর বেলা ১১টা ১৫ মিনিটে স্বাস্থ্য কমকর্তা ডাঃ গোলাম রায়হান কক্ষে প্রবেশ করেন এবং দুঃখ প্রকাশ করেন।
পরিদর্শনকালে ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমপি ড. জালাল উদ্দিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি প্রধান উনিই যদি সময়মতো অফিস না করে তাহলে হাসপাতাল সঠিকভাবে চলবে কিভাবে? ঘরের পিতা মাতা যদি ফাঁকিবাজ হয় তাহলে সন্তানরা কি করে তা সবারই জানা আছে। বিষয়টি দায়িত্বে অবহেলা ও অনিয়মের ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি।
এমপি জালাল উদ্দিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় এনে দিয়ে বলেন, হাসপাতালে  কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। মানুষ হাসপাতালে আসে বিপদে পড়ে,চিকিৎসার জন্য।  চিকিৎসা সেবা মনে হচ্ছে হযবরল। কর্মকর্তা-কর্মচারীদের আরো সজাগ থাকবে হবে। আমি প্রথমবারের মতো এসেছি, সতর্ক করে গেলাম । ভবিষ্যতে অনিয়ম দেখলে কোন ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্য সেবায় আমার যা করার প্রয়োজন,আমি তাই করবো।
এদিকে হাসপাতালের পলেস্তারা খসে পড়ছে অনেক জায়গায়। আবার পরিবেশ রয়েছে অস্বাস্থ্যকর,যেনো সুস্থ মানুষ আসলেও অসুস্থ হয়ে পড়বে।
কাউকে না জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের হঠাৎ হাসপাতালে আসাকে সাধুবাদ জানিয়েছেন হাজারো মানুষজন। নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্স তদারকি করার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুরে সাংবাদিকদের সম্মানে সাংসদের ইফতার মাহফিল

মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি জালালের হঠাৎ হানা, পেলেন নানা অনিয়ম

Update Time : ১০:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬