
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নারায়নপুর পৌর বাজারে পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমুল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম ইসলাম।
জানাগেছে নারায়নপুর বাজারে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময়ে বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদেরকে জরিমানা করা হয়। জরিমানাকৃত স্বত্বাধিকারীরা হলেন মফিজ ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ২ হাজার টাকা। মো,শাহিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৪ হাজার টাকা। নাছিরকে ভোক্তা অধিকার আইন এর ৩৮ ধারায় ২ হাজার টাকা। সিহাবকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা আরোপ ও আদায় করা হয়। এ সময়ে মতলব দক্ষিণ থানা পুলিশ সার্বিক সহযোগীতা করেছেন। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম ইসলাম।
সফিকুল ইসলাম রিংকু 























