মতলবের মুন্সিরহাট ব্রিজের দক্ষিণ পাশে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেস বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এ ঘটনায় ১টি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশে দাড়িয়ে থাকা আরো দুটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয় ।
জৈনপুর এক্সপ্রেস কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় গত ২৭ ফেব্রুয়ারি রাত সারে ৮ টার দিকে এলাকাবাসী মুন্সিরহাট ব্রিজের দক্ষিণ পাশের মাঠে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন দেখতে পায় । তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে । পরে খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । অগ্নিকাণ্ডে জৈনপুর এক্সপ্রেস ঢাকা মেট্রো ব -১৫ – ৩৫৮৪ সম্পূর্ণ পুড়ে যায় । এবং পাশে দাঁড়িয়ে থাকা ২২৬৯ ও ৪৫৩৯ আরো ২টি বাস আংশিক ক্ষয়ক্ষতি হয় । ঘটনার সময় বাসের ড্রাইভার ও হেলপার ছিলেন না। কি কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি । এই ঘটনায় বাস মালিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে ।
এ বিষয়ে জৈনপুর এক্সপ্রেসের এমডি কামাল হোসেন বলেন ঘটনার সময় ড্রাইভার ও হেল্পার বাসে ছিলনা তারা তারাবির নামাজ পড়তে গিয়েছিল । তবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তের দেওয়া আগুনই পুরেছে বাসটি ।
ফায়ার স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি । এতে একটি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায় । এবং বাকি দুটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয় । কি কারনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানতে চাইলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে বলা যাবে ।
মতলব দক্ষিণ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি অখিল চন্দ্র সরকার বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই । মুন্সিরহাট ব্রিজের দক্ষিণ পাশের ঘটনাস্থল চাঁদপুর সদর থানা এলাকার তাই আইনি প্রক্রিয়া চাঁদপুর সদর থানাতেই হবে ।
সফিকুল ইসলাম রিংকু 




















