ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জ ও শাহরাস্তিতে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের ইফতার মাহফিল

ছবি-ত্রিনদী

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ইফতার মাহফিল ও ধর্মীয় গ্রন্থ বিতরণ করা হয়েছে।

শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনায় শুক্রবার (৬ মার্চ) হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি মসজিদ ও মাদ্রাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে দলীয় প্রয়াত নেতৃবৃন্দের মাগফেরাত কামনা’সহ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান’সহ চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রিয় আহবায়ক অ্যাডভোকেট মো. কামাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ইফতার মাহফিলের পাশাপাশি বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মাজিদ’সহ ধর্মীয় গ্রন্থ বিতরণ করা হয়।

এছাড়া এদিন অসহায় ও দরিদ্র’সহ অস্বচ্ছল মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রিয় যুগ্ম আহবায়ক মিলন হোসেন মিয়াজী’সহ চাঁদপুর জেলা, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে অ্যাডভোকেট মো. কামাল হোসেন বলেন, তরুণ ও আগামির প্রজন্মের কাছে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ ও বিএনপি উদ্দ্যেশ্য এবং আপোষহীন নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপস্থাপন করাই হচ্ছে আমাদের লক্ষ্য ও উদ্দ্যেশ্য।

তারেক রহমান’সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, দেশ ও জাতীর উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে জিয়া পরিবার কাজ করে যাচ্ছে। তাদের জন্য দোয়া করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ঢাকাস্থ ১নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া

হাজীগঞ্জ ও শাহরাস্তিতে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের ইফতার মাহফিল

Update Time : ১০:৪৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬