ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৮৩ Time View
পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক ও সেবামূলক সংগঠন ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হাজীগঞ্জে পথচারী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। হাফেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের সৌজন্যে রোববার (৮ মার্চ) সন্ধ্যায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের পূর্বে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজি ও আনোয়ার হোসেন (বতু), সংগঠনের চেয়ারম্যান প্রিন্সিপাল এমএ মতিন মজুমদার।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সওয়াবের কাজ। তাছাড়া মানবিক ও সামাজিক কাজের অংশ। তাই, সমাজের বিত্তবানদের এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বক্তব্য শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান হাফেজ শাহাদাত হোসেন প্রাধানীয়া, সচিব মোহাম্মদ কামাল গাজী, কার্যকরি সদস্য মাও. মাহাবুব, সহিদুল ইসলাম মানিক, সাদ্দাম হোসেন হেলাল, মাও. ইসমাইল, খোরশেদ আলম, আবদুল আল মামুন, মাও. শাহাদাত, মোহাম্মদ আরিফ ও মাও. মাহাবুব এলাহি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আপনাদের সহযোগিতায় বাঁচবে শিশু মাহা আক্তার

হাজীগঞ্জে ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

Update Time : ১২:৩৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬