ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজারে যানজট নিরসনে যুগান্তকারী পদক্ষেপ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৭ Time View
সুজন দাস :

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ উদ্যোগ। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে বাজার এলাকায় সড়ক দখল করে বসা হকারদের একটি নির্দিষ্ট স্থানে স্থানান্তরের মাধ্যমে যানজট কমানোর কার্যক্রম শুরু করা হয়েছে। এই পদক্ষেপকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কের দুই পাশে শত শত হকার বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে আসছিলেন। ফলমূল, সবজি, পোশাক, জুতাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী নিয়ে তারা সড়কের উপর কিংবা সড়কের পাশেই অস্থায়ীভাবে দোকান বসাতেন। এতে করে সড়কটি অনেকাংশেই সংকুচিত হয়ে পড়ে এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। বিশেষ করে বাজারের ব্যস্ত সময়ে যানজট তীব্র আকার ধারণ করত, যার ফলে পথচারী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

এ অবস্থার পরিবর্তন আনতে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশনা ও সহযোগিতায় প্রশাসন বাজার এলাকার হকারদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে হাজীগঞ্জ বাজারের মধ্যেই ‘বালুর মাঠ’ নামে পরিচিত একটি খোলা স্থানে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়। সেখানে প্রায় শতাধিক হকারকে মূল সড়ক থেকে সরিয়ে এনে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বাজার এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানো। একই সঙ্গে হকারদের জীবিকাও যাতে ব্যাহত না হয়, সে বিষয়টিও বিবেচনায় রেখে তাদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে।

এদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইতোমধ্যে বাজার ও আশপাশের সড়কে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন। অভিযানে চাঁদপুর–কুমিল্লা মহাসড়কে ভ্যান নিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় কয়েকজন হকারকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সড়কের উপর হকার বসার কারণে দীর্ঘদিন ধরে বাজার এলাকায় যানজট লেগেই থাকত। এখন হকারদের নির্দিষ্ট স্থানে স্থানান্তরের ফলে সড়ক অনেকটাই ফাঁকা হয়েছে এবং যানবাহন চলাচলও সহজ হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এবং সড়ক দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি হকারদেরও নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে হাজীগঞ্জ বাজারে যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে ৪ কেজি গাজাঁ ও সিএনজি  সহ চার মাদক ব্যবসায়ী আটক

হাজীগঞ্জ বাজারে যানজট নিরসনে যুগান্তকারী পদক্ষেপ

Update Time : ০৮:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬