হাজীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা এনসিপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন, মাও. মো. কবির হোসাঈন।
দোয়া ও ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার, এনসিপির কেন্দ্রিয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা এনসিপির সভাপতি মো. মাহবুবুল আলম, সদস্য সচিব আমান উল্যাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিএম কলিমুল্লাহ মিলন।
এনসিপির উপজেলা আহবায়ক এ্যাড. নাজমুল কবিরের সভাপতিত্বে অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ভুট্টু, বিএনপি নেতা সাহাবুদ্দিন শাহিন মজুমদার, উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মো. আনোয়ার হোসেন, জেলা ছাত্রশক্তির আহবায়ক সাকিব হাসান।
এনসিপির উপজেলা সদস্য সচিব আহসান হাবিব তানিলের উপস্থাপনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রশক্তির আহবায়ক তুহিন আহমেদ খাঁন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ মো. তানভীর হোসেন।
এসময় শহীদ রাসেল বকাউলের বাবা নুরুল ইসলাম বকাউল, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মোজাম্মেলক হোসেন মজুমদার পরান, জামায়াত নেতা মাও. আবু জাফর ছিদ্দিকী, পৌর জামায়াতের আমীর মাও. আবুল হাসান পাটওয়ারী, এনসিপি নেতা শাহাদাত হোসাঈন’সহ বিভিন্ন শ্রেণি পেশার ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি: 
























