হাজীগঞ্জে ‘ডেঙ্গু প্রতিরোধ দিবস’ উপলক্ষে মশক নিধন কার্যক্রম, সচেতনতামূলক র্যালী ও লিপলেট বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ মার্চ) হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে হাজীগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস, মশক নিধনকারী ঔষধ ছিটানো, সচেতনামূলক র্যালী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’, ‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে এদিন সকালে হাজীগঞ্জ বাজারে র্যালী ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। র্যালিটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র্যালী শেষে পৌর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া, মো. মাহবুবর রশিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, স্যানেটারি পরিদর্শক মো. নাহিদুল ইসলাম, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন ও উচ্চমান সহকারী মো. আব্দুল লতিফ প্রমুখ।

র্যালীতে উপজেলা বিএনপির সদস্য সচিব এম.এ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী মো. মিজানুর রহমান, হাজীগঞ্জ বাজারস্থ হকার সমিতির সভাপতি আকতার হোসেন, সাংবাদিক, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Reporter Name 
























