কচুয়া পৌরসভা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কর্তৃক ও পৌর ৫নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে প্রায় সাড়ে চার দশক ধরে এক অনন্য রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তার দৃঢ় নেতৃত্ব, আপসহীন মনোভাব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই নন, বরং তিনি গোটা জাতিকে অনুপ্রেরণা দিয়েছেন, মানুষকে সাহস ও প্রেরণায় উজ্জীবিত করেছেন এবং গণতন্ত্রের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছেন। দেশের বহু রাজনীতিবিদের জন্য তিনি ছিলেন দিকনির্দেশক ও পথপ্রদর্শক। তাই দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি নেবী শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আতাউল করিম, পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান,পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মোঃ হারুনুর রশিদ,সাবেক কমিশনার ও ওয়ার্ড বিএনপির সভাপতি নেবী শাহজাহান, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধানিয়া, বিএনপি নেতা কামরুজ্জামান মুন্সী,পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ মাসুদ গাজী, সমাজসেবক আহসান মাস্টার,সমাজ সেবক গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 






















