ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেন, রমজান মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস। এক মাসের তাকওয়ার ট্রেনিং নিয়ে বাকী ১১ মাস তাকওয়ার ভিত্তিতে নিজেকে পরিচালনা করবেন। রমজানে মাসে আমরা যেভাবে অন্যায় কাজ থেকে বিরত থাকি, তেমনি বাকী দিনগুলো অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। রমজান মাস কুরআন নাজিলের মাস। তিনি আরো বলেন, আল্লাহ বলেছেন, রমজান মাস হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতের মাস। কুরআন হচ্ছে সত্য ও মিথ্যার মানদন্ড। কুরআন অনুযায়ী আমাদের সারাজীবনের সকল কাজ কর্ম পরিচালনা করতে হবে। কিন্তু আমাদের কোন কাজই কুরআন দ্বারা পরিচালিত হচ্ছে না। এই রাষ্ট্র ও সমাজে কুরআনের আইন ছাড়া মানুষের আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। যতদিন পর্যন্ত কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা না হলে দেশে শান্তি ফিরে আসবে না।

সোমবার (১৬ মার্চ) মতলব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিি এ কথাগুলো বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা আমীর আব্দুর রশিদ পাটওয়ারীর সভাপতিত্বে ও পৌর আমীর মোঃ জসিম উদ্দিন প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, পৌর জামায়াতের সেক্রেটারী মোঃ কবির হোসেন দেওয়ান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আমীর অধ্যাপক মোঃ ওয়ালী উল্যাহ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আমীর মাওলানা নজরুল ইসলাম, পৌরসভার সহকারী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান প্রধান। বক্তব্য মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, শ্রমিক কল্যাণ রেফডারেশনের সভাপতি শরীফ উল্যাহ পাটওয়ারী, ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি সাইদুর রহমান মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মতলব পৌর শাখার শুরা সদস্য মাওলানা আব্দুল মালেক। এ সময় মতলব দক্ষিণ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড জামায়াতের রুকন সদস্য, কর্মী, সহযোগিত ও সমর্থকবৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মতলবে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১১:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬