চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মুমিনুল হকের পক্ষ থেকে হাজীগঞ্জে ৬ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) এবং ইমামদের মাঝে সম্মানি (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে। সৌদি প্রবাসী ও ছাত্রদল নেতা জহির পাটওয়ারীর উদ্যোগে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা পাটোয়ারী বাড়িতে অসহায় ও দরিদ্র মানুষ এবং ইমামদের মাঝে এ উপহার বিতরণ হয়।
উপহার সামগ্রী বিতরণ কালে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তারা বলেন, ঈদ উৎসবকে কেন্দ্র করে এ ধরনের সহায়তা অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে সাহায্য করে। পাশাপাশি মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। এটি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। তাই আমরা চাই, ছাত্রনেতা জহির পাটওয়ারীর মতো বিত্তবান ও প্রবাসীরা এভাবেই অসহায়, অস্বচ্ছল ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে।
এক প্রতিক্রিয়া জহির পাটওয়ারী বলেন, ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি’। আর সেই আনন্দ ও খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে আমার এ উদ্যোগ। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই, প্রবাসে থাকলেও নিজের এলাকার মানুষের জন্য ইঞ্জি. মমিনুল হক এমপির পক্ষে আমার ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চালিয়ে যাবেন বলে তিনি জানান।
উপহার বিতরণ অনুষ্ঠানে জহির পাটওয়ারীর পিতা আলহাজ্ব মো. সোলেমান পাটোয়ারী, বড় ভাই কবির হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম সরদার, সদস্য কাজী কবির, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী জাকির, মিজান, যুবদল নেতা মাসুদ মিয়াজি, মহিউদ্দিন প্রধানীয়া, রিয়াদ প্রধানীয়া, মেহেদী পাটোয়ারী, জিসান পাটোয়ারী, কাজী মোরশেদ উপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্রনেতা মহিউদ্দিন, ফারুক উদ্দিন, কাজী জিসান, মনির, সুমন প্রধানীয়া, সুজন, কাজী জিসান, মনির, সুমন প্রধানীয়া, সুজন, রাসেল’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসী এবং উপহার গ্রহিতা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Reporter Name 





















