ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে গরুর খামারে মিলল শ্রমিকের ম’র’দে’হ 

ছবি-ত্রিনদী

চাঁদপুরের মতলব দক্ষিণে গরুর খামার থেকে মনজিল শেখ (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মনজিল শেখকে হত্যা করেছে বলে জানা গেছে।
শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়ির সেলিম প্রধানের গরুর খামারে এ ঘটনা ঘটে।
নিহত মনজিল শেখ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও এলাকার মৃত কালু শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মনজিল শেখ চার বছর ধরে গরুর খামারে গরু দেখাশোনার  কাজ করে আসছে। একই খামারে সাগর হোসেন (৩০) নামের অন্য এক শ্রমিক গত দেড় বছর আগে  খামারে চাকরি নেয়। অনেক সময় তাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি করতে দেখতে পায় অন্যরা। মনজিল শেখের মৃত্যুর পর সাগর হোসেন পলাতক রয়েছে। সাগর হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আব্দুল জব্বারের ছেলে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
খামার মালিক সেলিম প্রধানীয়ার ছোট ভাই মো. ইয়াকুব প্রধান বলেন, প্রতিদিনের ন্যায় সকালে আমি গরুর খামারের খোঁজ খবর নিতে আসলে দেখি, খামারে শ্রমিকদের কোন সাড়া শব্দ নেই। ডাকাডাকি করে দেখতে পাই শ্রমিক মনজিলের লাশ চৌকির উপর পড়ে আছে। পরে ডাক চিৎকার দিলে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে আসে। পুলিশে খবর দিলে সহকারী পুলিশ সুপার( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মনজিল শেখের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সহকারী পুলিশ সুপার ( মতলব  সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরুর খামারে মনজিল শেখকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায়  মৃত পাওয়া গেছে। হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় জমিজমা বিরোধের জের ধরে হামলা, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মতলবে গরুর খামারে মিলল শ্রমিকের ম’র’দে’হ 

Update Time : ০৭:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬