ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শাহরাস্তিতে স্বাধীনতা দিবসে সাংসদ মমিনুল হকের সম্মানে সংবর্ধনা ও কনসার্ট

আপনাদের আমানতের একটি টাকাও আমার মাধ্যমে কখনো খেয়ানত হবে না-ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

ছবি-ত্রিনদী

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হককে সংবর্ধনা ও সম্মান জানাতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৩টায় টামটা উত্তর ও দক্ষিণ ইউপি বিএনপির উদ্যোগে উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির চলমান অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে। তখন দেশের দ্রব্যমূল্য ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন।নানা প্রতিকুলতা সত্বেও সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছে। একই সঙ্গে একটি জটিল অর্থনৈতিক বাস্তবতায় আমাদের কাজ শুরু করতে হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধ পরিস্থিতির প্রভাবও আমাদের অর্থনীতিতে পড়েছে। তবুও আমরা নিরলসভাবে বাজার নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—আপনারা আমাদেরকে সময় দিলে আমরা অর্থনীতির চাকা আবারও গতিশীল করতে সক্ষম হবো।

তিনি আরও বলেন, আপনাদের আমানতের একটি টাকাও আমার মাধ্যমে কখনো খেয়ানত হবে না—এই অঙ্গীকার আমি করছি। আপনাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। সংসদে আপনাদের প্রতিনিধি হিসেবে আমি মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান নেবো এবং সমাজকে এ অভিশাপ থেকে মুক্ত করতে সচেষ্ট থাকবো।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,শাহরাস্তির টেকসই উন্নয়নের জন্য ডাকাতিয়া নদী খননের উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই আপনারা দৃশ্যমান অগ্রগতির ফলাফল দেখতে পাবেন। আমি আপনাদের আশ্বস্ত করছি—আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না; বরং আমি আপনাদের পাশে থেকে কাজ করে যাবো। ইতোমধ্যে অত্র উপজেলার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ করে ডাকাতিয়া নদীর উপর খিলা স্টিল ব্রীজটি পাকা করনের উদ্যোগ নেওয়া হয়েছে।পরিশেষে তিনি দলীয় কর্মীদের এমন জমকালো আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটনের।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটওয়ারী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুচীপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান পাটওয়ারী, টামটা উত্তর ইউনিয়ন বিএনপির নেতা হাবিবুর রহমান বিএসসি, টামটা দক্ষিণ- উওর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আখন্দ, শহিদুল্লাহ মিয়াজী ও সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, কিরণ মুন্সি, বেলায়েত হোসেন মিন্টুসহ দুই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিএনপির মূল দল, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শাহরাস্তি পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস।

সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক সাগর।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সাদিয়া লিজা ও শাহরিয়ার আরাফাত, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের গুলপুরা মুড়াগাঁও কেন্দ্র” সর্বোচ্চ ভোটের ব্যবধানে প্রথম স্থান অর্জন করায় এমপি মমিনুল হকের পক্ষ থেকে ওই এলাকার দলীয় কর্মীদের পূর্বঘোষিত এক লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, স্বাধীনতার চেতনা জাগ্রত রাখা এবং স্থানীয় জনগণের মধ্যে সম্প্রীতি ও উৎসবের আবহ তৈরি করতেই এই আয়োজন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ইব্রাহিমপুরে অসহায় বৃদ্ধাকে জামায়াতে ইসলামীর ঘর উপহার

শাহরাস্তিতে স্বাধীনতা দিবসে সাংসদ মমিনুল হকের সম্মানে সংবর্ধনা ও কনসার্ট

আপনাদের আমানতের একটি টাকাও আমার মাধ্যমে কখনো খেয়ানত হবে না-ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

Update Time : ১১:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬