ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশু আবিরের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৩৮৯ Time View

মো. আবির হোসেন

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন নামের ছয় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নোয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু  ওই বাড়ির গোলাম কিবরিয়ার ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতো শিশু আবির নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।
এসময় তাদের ডাক-চিৎকারে বাড়ির লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে আবিরকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা গেছে। তিনি বলেন, যেসব পরিবারে ছোট বাচ্ছা রয়েছে এবং সাঁতার জানেনা, সেসব পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক থাকতে হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়াই আমার লক্ষ্য-পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাসান মিয়াজী

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশু আবিরের মৃত্যু

Update Time : ০৪:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬