ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপে ভবন থেকে পড়ে রাজারগাঁওয়ের যুবক হানজালার মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • 232

ছবি-ত্রিনদী

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু ওয়ার্ডের একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে ৩০ বছর বয়সি হানজালা নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ২টায় প্রবাসী হানজালার মৃত্যুর বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান। মৃত হানজালা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩-নং ওয়ার্ডের আবদুল সামাদের ছেল।

বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী বলেন, আমরা শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে গুরুতর আহত হানজালার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে কথাও হয়েছে। চিকিৎসক তখন জানিয়েছেন, তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

আল মামুন পাঠান আরও বলেন, পরবর্তীতে রাত ২টার দিকে হানজালার মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে আমাদের জানানো হয়। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

প্রশাসনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রাজধানী মালের সবধেলি মাগুতে একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পার্শ্ববর্তী অন্য একটি আবাসিক ভবনের টিনের চালের উপর পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে প্রবাসী বাংলাদেশি ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে।তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তবে, চিকিৎসক তাৎক্ষণিক তার অবস্থা বা আঘাতের বিস্তারিত জানায়নি।

হানজালার আত্মীয় মালদ্বীপ প্রবাসী সেলিম ও মাসুদ জানান, মাত্র ৭ থেকে ৮ মাস আগে হানজালা মালদ্বীপে পাড়ি জমিয়েছন। তিনি মালদ্বীপের একটি বৈধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

তারা আরও জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও কর্মস্থলে গিয়ে ছাদে থাকা গাছগুলোতে পানি দিচ্ছিলেন। হাঠাৎ গাছগুলোর সুরক্ষায় একটা দড়ি একপাশ থেকে অন্যপাশে বাঁধার মুহূর্তে পা ছিটকে ১০ তলা ভবনের উপর থেকে পড়েন। এসময় স্থানীয় এবং উদ্ধারকারী টিম এসে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
তারা জানান, শুক্রবার রাত ২টা ২০ মিনিটে গুরুতর আহত হানজালা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবারেরও আর্থিক অবস্থা ভালো না থাকায়,তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের কাছে হানজালার মরদেহ দ্রুত দেশে পাঠানোর সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মালদ্বীপে ভবন থেকে পড়ে রাজারগাঁওয়ের যুবক হানজালার মৃত্যু

আপডেট : ১০:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬