হাজীগঞ্জের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ, দোয়া ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয়ের হলরুমে দোয়া-মাহফিল, আলোচনা সভা ও প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি সভাপতি মো. ইমান হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রাজ্জাক, অভিভাবক ইমান হোসেন বাবুল, পরীক্ষার্থী সুমাইয়া আক্তার।
সিনিয়র শিক্ষক মো. কালু মিয়ার উপস্থাপনায় অতিথিদের বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে দোয়া ও মোনাজাত করেন, এন্নাতলি দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও. আবু বকর এবং মিলাদ পরিচালনা করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মো. আবু সায়েম ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন, ইভা আক্তার ও হুমাইয়ারা আক্তার। এসময় অতিথি হিসেবে বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসূল স্বপন, রুহুল আমিন সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ হাবীব উল্যাহ্ 




















