ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ফের বিতর্কিত সার্ভেয়ার মালবিকা: বদলি, পদোন্নতি ও পুনরায় যোগদান ঘিরে ক্ষোভ

মালবিকা দেবনাথ। ছবি-ত্রিনদী

ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে কয়েক মাস আগে বদলি হওয়া হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার মালবিকা দেবনাথ পদোন্নতি নিয়ে আবারও একই কার্যালয়ে যোগদান করেছেন—এমন খবরে এলাকায় নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন থেকে চার মাস আগে মালবিকা দেবনাথকে প্রথমে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বদলি করা হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে কুমিল্লার হোমনা উপজেলায় পদায়ন করা হয়। তবে অভিযোগ রয়েছে, তিনি হোমনায় যোগদান না করেই পদোন্নতি নিয়ে পুনরায় হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ে ফিরে আসেন।

এর আগে হাজীগঞ্জে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনিয়ম এবং তৎকালীন উপজেলা প্রকৌশলীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। স্থানীয় কয়েকজনের দাবি, এক পর্যায়ে উপজেলা প্রকৌশলীর বাসায় মালবিকাকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছিল। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

পরে বিষয়টি দাপ্তরিকভাবে জানাজানি হলে মালবিকা দেবনাথকে বদলি করা হয়। একই সঙ্গে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানকেও ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয় বলে জানা যায়।

তবে ওই সময় অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান ও সার্ভেয়ার মালবিকা দেবনাথ গণমাধ্যমকে জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি মহলের ষড়যন্ত্র। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সহকর্মী দাবি করেন, অভিযোগের কিছু অংশ সত্য।
সর্বশেষ পদোন্নতি নিয়ে পুনরায় হাজীগঞ্জে যোগদানের ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—অভিযোগের যথাযথ তদন্ত ও ব্যবস্থা না নিয়েই কীভাবে তিনি একই স্থানে ফিরে এলেন?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে ফের বিতর্কিত সার্ভেয়ার মালবিকা: বদলি, পদোন্নতি ও পুনরায় যোগদান ঘিরে ক্ষোভ

হাজীগঞ্জে ফের বিতর্কিত সার্ভেয়ার মালবিকা: বদলি, পদোন্নতি ও পুনরায় যোগদান ঘিরে ক্ষোভ

Update Time : ১০:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬