ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ থানায় নতুন ওসি আব্দুল মান্নানের যোগদান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • 127

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আব্দুল মান্নান। ওসি মুহাম্মদ আব্দুল জব্বারের স্থলাভিষিক্ত হয়ে শনিবার (২৫ এপ্রিল) সকালে তিনি আনুষ্ঠানিক তাঁর দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি নোয়াখালী জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন।

জানা গেছে, মোহাম্মদ আব্দুল মান্নান ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাঁদপুরে শাহরাস্তি থানায় পুলিশের উপ-পরিদর্শক, হাজীগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত), শাহরাস্তি ও ফরিদগঞ্জ থানা এবং সিআইডির ওসি হিসেবে দক্ষতার ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন।

তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়। এদিকে এদিন সকালে হাজীগঞ্জ থানায় ওসিদের বিদায়-বরণ অনুষ্ঠিত হয়। এসময় নবাগত ওসি মোহাম্মদ আব্দুল মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গ্রহণ করে নেন, বিদায়ী ওসি মুহাম্মদ আব্দুল জব্বার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মাসহ অন্যান্য কর্মকর্তারা।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান তাঁর দায়িত্ব গ্রহণের পর হাজীগঞ্জ উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সত্যিকার সেবক হিসেবে যেন মানুষের সেবা করতে পারেন, সেজন্য সবার দোয়া কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জ থানায় নতুন ওসি আব্দুল মান্নানের যোগদান

আপডেট : ০৯:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬