বরিশাল বিভাগে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খলিল আহমেদ। তিনি এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষর করেন।
কর্মজীবনে খলিল আহমেদ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
খলিল আহমেদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০তম ব্যাচের একজন কর্মকর্তা। প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার কারণে তাকে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ এই পদে পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের ছোট ভবানীপুর গ্রামের কৃতি সন্তান।
নিজস্ব প্রতিনিধি: 























