ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: হাত-পা ও মুখ বাধা দারোয়ানের মরদেহ উদ্ধার হলো হাজীগঞ্জে

  • Reporter Name
  • Update Time : ১০:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৩৬ Time View

চাঁদপুরের হাজীগঞ্জে হাত-পা ও মুখ বাধা অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহের পরিচয় মিলিছে। তার নাম ফরিদ। নিহত ফরিদ রামগঞ্জ পৌরসভার মিজি বাড়ির মো. শাহাজাহানের ছেলে। তিনি রামগঞ্জ বাজারের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। রামগঞ্জ পুলিশ বক্স থেকে পাটবাজার পর্যন্ত তার দায়িত্বরত এলাকা ছিল।

শনিবার (২ মে) দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের মুন্সী বাড়ি সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের পাটবাজারে শনিবার ভোররাত আনুমানিক ৩টায় নিউ আপন শিল্পালয়ের সার্টারের তালা ভেঙ্গে ডাকাতির ঘটনা ঘটে। ওই দোকানের প্রায় ৩০ ভরি স্বর্ণ নিয়ে যায় ডাকাতের দল।

সিসিটিভির ফুটেজে দেখাযায়, ডাকাতির পূর্বে নাইটগার্ড ফরিদের সাথে কথা বল ছিলো ডাকাতের এক সদস্য। এক পর্যায়ে তাকে টেনে গাড়ীর মধ্যে তুলে নেয়া হয়।

পরবর্তীতে ডাকাতির কাজ সেরে নাইটগার্ড ফরিদকে হত্যা করে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ড টেকনিকেল স্কুল এন্ড কলেজের সম্মুকে মুন্সি বাড়ীর লাগোয়া রাস্তার পাশে ফেলে যায়।

সিসিটিভির ফুটেজে দেখাযায় রাত সাড়ে ৩টা/৪টার দিকে একটি নোহা গাড়ী গুড়ী গুড়ী বৃষ্টির মধ্যে মরদেহটি রাস্তার পাশে ফেলে যায়।

শনিবার সকালে পথচারি একজন ভিক্ষুক মহিলা মৃতদেহটি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা ছুটে হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, মরদেহটির পরিচয় সনাক্ত হয়েছে। তার পরিবারের সদস্যরা থানায় এসেছে। মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকারকে বাধ্য করা হবে-জেলা আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: হাত-পা ও মুখ বাধা দারোয়ানের মরদেহ উদ্ধার হলো হাজীগঞ্জে

Update Time : ১০:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬