ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী সাংবাদিক জাকির মজুমদার

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ২৪ Time View

মো. জাকির মজুমদার। ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও সমাজকর্মী জাকির মজুমদারকে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আনুষ্ঠানিক সমর্থনের কথা জানায় চাঁদপুর জেলা জামায়াত।

জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র প্রার্থী জাকির মজুমদার হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মকিমাবাদ মজুমদার বাড়ির বাসিন্দা। তিনি ওই বাড়ির মোহাম্মদ জয়নাল আবেদীন ও জিনাত বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান এবং প্রয়াত হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের চাচাত ভাই।

সাংবাদিক জাকির মজুমদারকে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসানাত।

— তিনি সাংবাদিকদের বলেন, হাজীগঞ্জ পৌর শহরের সাংগঠনিক তৃণমূল জনশক্তির ভোটে প্রার্থী বাছাই এবং হাজীগঞ্জ পৌর ও উপজেলা এবং জেলা জামায়াত ও সংগঠনের কেন্দ্রীয় অনুমোদনের প্রেক্ষিতে সাংবাদিক জাকির মজুমদারকে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সমর্থন প্রদান করা হয়েছে।

বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী জাকির মজুমদার ঢাকায় দৈনিক যুগান্তর, বার্তা সংস্থা ইউএনবি, যায়যায়দিনসহ জাতীয় পর্যায়ের প্রথম শ্রেণির গণমাধ্যমগুলোতে দীর্ঘদিন সাংবাদিকতা করছেন। এর আগে তিনি হাজীগঞ্জ এবং চাঁদপুরেও সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। হাজীগঞ্জ থেকে প্রকাশিত মানবসমাজ পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক। সাংবাদিকতার পাশাপাশি তিনি জাতীয় গণমাধ্যমগুলোতে নিয়মিত কলাম লিখেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুলক কর্মের সঙ্গে তিনি জড়িত।

সাংবাদিক জাকির মজুমদার একজন সফল সংগঠকও। তিনি হাজীগঞ্জ প্রেস ক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন হাজীগঞ্জ শাখা, হাজীগঞ্জ সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতাদের একজন। এছাড়া হাজীগঞ্জ সানরাইজ ক্লাব, বনফুল সংঘের তিনি সাবেক সদস্য। রোটারি ক্লাব অব হাজীগঞ্জের তিনি চার্টার্ড মেম্বার ছিলেন এবং এই ক্লাবের প্রতিষ্ঠাকালীন বুলেটিন এডিটরের দায়িত্ব পালন করেন। জাকির মজুমদার একজন ক্রীড়া ব্যক্তিত্ব। তিনি হাজীগঞ্জের প্রাক্তন ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সদস্য।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিক ও সমাজকর্মী জাকির মজুমদার বলেন, প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। একইসঙ্গে জামায়াতে ইসলামীর চাঁদুপর জেলা, হাজীগঞ্জের সম্মানিত দায়িত্বশীল ও সকল জনশক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আমাকে সমর্থন দিয়েছেন।

তিনি বলেন, শুধু জামায়াতে ইসলামীর সমর্থন নয়, পুরো হাজীগঞ্জ পৌরবাসী তথা জনগণের সমর্থন ও দোয়া চাই। আশাকরি অন্যান্য দল, মত ও ধর্মের মানুষও আমাকে সমর্থন দিবে।

জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী জাকির মজুমদার আরও বলেন, ক্ষমতা, মর্যাদা ও সম্মান মহান আল্লাহ থেকে সাব্যস্ত হয়। আল্লাহ কবুল করলে আমি সত্যিকার অর্থে জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। জনকল্যাণে আত্মনিয়োগ করা সবচেয়ে বড় ইবাদত। জনপ্রতিনিধি হলে জনগণের কল্যাণে কাজ করার সুযোগ বাড়ে।

তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছি। এবার জনপ্রতিধি হবার জন্য পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার নিয়ত করেছি।

সাংবাদিক ও সমাজকর্মী জাকির মজুমদার বলেন, আল্লাহ চাইলে জনগণের সমর্থন পেলে হাজীগঞ্জ পৌর এলাকা হয়ে উঠবে ন্যায় ও ইনসাফের প্রতীক। মানুষের মর্যাদাকে অগ্রাধিকার প্রদান এবং সেবার সুতিকাঘার হিসেবে হাজীগঞ্জ পৌরসভাকে সারাদেশের মডেল হিসেবে উপস্থাপনের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে শিক্ষার্থীকে ই’ভ’টি’জিং, ২ লাখ টাকা জ’রি’মা’না

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী সাংবাদিক জাকির মজুমদার

Update Time : ১১:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬