ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসএফ পরিদর্শনের পর প্রধানমন্ত্রীর কর্মসূচির পরিবর্তন উয়ারুকের পরিবর্তে কাকৈরতলায় খাল খননের উদ্বোধন ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে হবে জনসভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 306

ছবি-ত্রিনদী

আগামী ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে আসছেন। সফরসূচি চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে এতে আংশিক পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং এসএসএফ সদস্যরা সম্ভাব্য কর্মসূচিস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত উয়ারুক খোদ্দ খাল খনন কর্মসূচির পরিবর্তে কাকৈরতলায় মেহের গোদা খাল খননের উদ্বোধনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী একই দিনে হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ-এ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এছাড়াও শাহরাস্তিতে খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর স্থানীয় জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিতে পারেন।

প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছি।

প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মো. মমিনুল হকের নেতৃত্বে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভার পূর্বে ১৬ই মে সকাল ৮ থেকে চাঁদপুরের সীমানা কচুয়ার ও শাহরাস্তির জগতপুর থেকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে রাস্তার দু’পাশে হাজার হাজার নারী পুরুষ নানান রঙ্গের পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানকে স্বাগত জানাবে।

ইঞ্জি. মো. মমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমণকে আমরা স্মরনীয় করে রাখতে চাই। এ জন্য বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নেতাকর্মীরা কাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ১ লাখ টাকা জরিমানা

এসএসএফ পরিদর্শনের পর প্রধানমন্ত্রীর কর্মসূচির পরিবর্তন উয়ারুকের পরিবর্তে কাকৈরতলায় খাল খননের উদ্বোধন ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে হবে জনসভা

আপডেট : ১১:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬