ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রাইম স্পেশালাইজড হসপিটালের বর্ষপূর্তিতে নদীতে পোনামাছ অবমুক্ত

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জে প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ডাকাতিয়া নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (১১ মে) দুপুরে নদীর হাজীগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন প্রজাতীর প্রায় শতাধিক কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

এ সময় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ মো. আসফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাব উদ্দিন সাবু’সহ অন্যান্য অতিথি উপস্থিত থেকে হাজীগঞ্জ-রামগঞ্জ সেতুর সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীতে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন।

হসপিটালের চেয়ারম্যান ডা. মিনহাজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানের পর হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসাইন, পরিচালক বশির আহমেদ পাটওয়ারী, ইব্রাহিম খাঁন রনিসহ অন্যান্য পরিচালকবৃন্দ নদীর অন্যান্য এলাকায় পোনামাছ অবমুক্ত করেন।

এসময় অন্যান্য অতিথি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারীর লক্ষ্যে এবং স্পেশাল সেবা প্রদানে গতবছর প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের উদ্বোধন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় মাদক, কিশোর গ্যাং দমন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতিক সময়ে বদলে দিয়েছে ওসি মোঃ আজিজুল ইসলাম

হাজীগঞ্জে প্রাইম স্পেশালাইজড হসপিটালের বর্ষপূর্তিতে নদীতে পোনামাছ অবমুক্ত

Update Time : ১০:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬