মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে নবগঠিত চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে মো. ইদ্রিস সরকার মুন্নাকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং নবগঠিত চাঁদপুর জেলা ছাত্রদলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেলে আনন্দ র্যালীটি পৌর এলাকার টিএন্ডটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় এনএএম টাওয়ারে সমাপ্ত হয়।
র্যালী শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা এডভোকেট রাশেদ মামুনের সঞ্চালনায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস সরকার মুন্না, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সারোয়ার ফরাজী, মতলব সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন প্রমুখ।
এ সময় মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম মিয়াজি, সদস্য সচিব শাহাদাত হোসেন অভি, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরাফাত ইমাম, মামুন প্রধান, জাকির প্রধান, রুবেল প্রধান, বিল্লাল হোসেন, সাগর হোসেন, , উজ্জ্বল প্রধান, শাকিল, কাজী ইব্রাহীম, মানিক রেজা, রাজা ফয়সাল, আহমেদ মুসা, আব্দুল্লাহ গাজী, রুবেল, তানভির, কনক, জাহিদ, রাফি, রোমান হোসেন, এরফান, নাঈম হোসেন, সায়মন, আলিফ, শুভ, সিয়াম, মোবারক, আশরাফুল প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতৃবৃন্দ চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম ভাইকে ধন্যবাদ জানান।
সফিকুল ইসলাম রিংকু 























