হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাসান মিয়াজী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৮ ও ৯ নং ওয়ার্ডের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
শনিবার বিকাল ৪টায় তিনি এনায়েতপুর জামে মসজিদে আছরের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরবর্তীতে তিনি আলীগঞ্জ বাজারের বিভিন্ন জনের সাথে কুশল বিনিময় এবং আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিমিনয় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ, এনায়েতপুরের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মোঃ জামাল উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
হযরত মাদ্দাখাঁ (রহ.) মসজিদে মাগরিবের নামাজ শেষে মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করে মুসল্লিদের কাছে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ের জন্য দোয়া কামনা করেন এবং মসজিদের উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাদ্দাখাঁ (রহ.) মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ ফজলুল কাদের বাগদাদী।
উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মজুমদার, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক- মোস্তফা কামাল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আল আমিন আটিয়া, হাজীগঞ্জ পৌর বিএনপি সদস্য রিপন সরকার
৯নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক শাহপরান খন্দকার, যুবদল নেতা বাহার উদ্দিন বাহার ৮নং ওয়ার্ড যুবদলনতা মহসিন পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন বেপারী, পৌর ছাত্রদলের সহ সভাপতি বিল্লাল হোসেন,ছাত্রদল নেতা স্বপন সরকার, বাপ্পি সরকার, রায়হান সরকার।
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে আলহাজ্ব হাসান মিয়াজী বলেন,“দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি মেয়র পদে নির্বাচন করব। আর যদি দল অন্য কোনো যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়, তাহলে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি তার পক্ষে কাজ করব এবং সর্বাত্মক সমর্থন দিয়ে যাব। দল ও জনগণের স্বার্থই আমার কাছে সবচেয়ে বড়।”
তিনি আরও বলেন, “হাজীগঞ্জ পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়াই আমার লক্ষ্য।”
Reporter Name 
























