হাজীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সদস্য এম মিজানুর রহমান লিটনের আয়োজনে সোমবার (১ জুন) বাদ জোহর লোধপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া-মাহফিলে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. গাজী নোমান হোসাইন। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’সহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত কামনা করা হয়।
একই সময়ে প্রয়াত সাংসদ এমএ মতিনের মাগফেরাত, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাংসদ ইঞ্জি. মমিনুল হকের দীর্ঘায়ু এবং দেশ ও জাতীর সমৃদ্ধি, উন্নতি ও মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মাহফিল শেষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মসজিদের মুসুল্লী, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে হত্যাকাণ্ডের শিকার হন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম। তারা মৃত্যুবার্ষিকীতে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা এবং ঘোষিত কর্মসূচী পালন করে যাচ্ছে।
নিজস্ব প্রতিনিধি: 














