চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ঐতিহ্যবাহী রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো.এমরান হোসেন। তিনি হাজীগঞ্জ পৌরসভা বিএনপি’র যুগ্ন-আহবায়ক দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি হাজীগঞ্জ পৌরসভা বিএনপি’র যুগ্ন-সাধারন সাধারণ,সাবেক পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মো. এমরান হোসেন হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া মতিন হাজী বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মতিন মিয়ার কনিষ্ঠ পুত্র।
বৃহস্পতিবার (৪ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক প্রেরিত এক পত্রের আলোকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মো. এমরান হোসেন বিদ্যালয়ের সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন,পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো. আবুল কালাম আজাদ,জেলা শিক্ষা কর্মকর্তা মনোনিত শিক্ষক প্রতিনিধি আয়েশা আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিত অভিভাবক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম।
জানা গেছে, বিদ্যালয়ের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪(১০) ধারা অনুসারে উল্লেখিত ব্যাক্তিগনের সমন্বয়ে এ স্মারক ইস্যু তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। এবং হাজীগঞ্জ শাহরাস্তির নির্বাচনী এলাকা চাঁদপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুমিনুল হক এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ, সকল অভিভাবক, ছাত্রছাত্রী এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের দোয়া ও সহোযোগিতায় কামনা করেছেন।
নিজস্ব প্রতিনিধি: 



















