ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আবু সুফিয়ান রানা

আবু সুফিয়ান রানা। ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু সুফিয়ান মজুমদার (রানা)। রবিবার (৪ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক প্রেরিত এক পত্রের আলোকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মো. আবু সুফিয়ান মজুমদার (রানা) বিদ্যালয়ের সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মনোনিত শিক্ষক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিত অভিভাবক প্রতিনিধি আবদুর রহমান।

জানা গেছে, বিদ্যালয়ের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪ (১০) ধারা অনুসারে উল্লেখিত ব্যাক্তিগনের সমন্বয়ে এ স্মারক ইস্যু তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।

এদিকে এক প্রতিক্রিয়ায় বিদ্যালয়টিতে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে মো. আবু সুফিয়ান মজুমদার (রানা) তাঁর দায়িত্ব পালনে ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আবু সুফিয়ান রানা

আপডেট : ০৬:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬