হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু সুফিয়ান মজুমদার (রানা)।
কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তারের উপস্থাপনায় সভার শুরুতেই সভাপতি মো. আবু সুফিয়ান মজুমদার রানা’সহ অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। এরপর সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এবং এলাকাবাসীর সহযোগিতায় ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি আরো একধাপ এগিয়ে যাবে। আর যেসব সমস্যা রয়েছে, তা ধারাবাহিকভাবে সমাধান করা হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, অভিভাবক প্রতিনিধি আবদুর রহমান, শিক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম খান, এলাকাবাসীর পক্ষে মো. আলমগীর হোসেন মিয়াজী, মো. শাহাআলম সরকার, টিপু চৌধুরী, মো. মোস্তফা কামাল, মো. ইউছুফ আলী, জুয়েল, ডা. আব্দুল কাহহার। শেষে শিক্ষার্থীদের সাথে পরিচিতি হন, নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যরা। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বক্তব্য শেষে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হকের মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁর মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন, ধর্মীয় শিক মাও. মো. জহিরুল ইসলাম। একই সময়ে প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ভূমিদাতা, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট প্রয়াতদের মাগফেরাত, জীবিতদের দীর্ঘায়ূ ও সুস্থতা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করা হয়।
প্রসঙ্গত, গত ৪ জুন (রবিবার) মো. আবু সুফিয়ান মজুমদার রানা’কে বিদ্যালয়ের সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করে কুমিল্লা শিক্ষাবোর্ড। কমিটি গঠনের পর বিদ্যালয়টিতে মানসম্মত শিার পরিবেশ নিশ্চিতকরণে মো. আবু সুফিয়ান মজুমদার (রানা) তাঁর দায়িত্ব পালনে ম্যানেজিং কমিটি, শিক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
























