ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার একটি বাসার সামনে অভিযান চালানো হয়।

অভিযানে রবিউল মিজি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে কচটেপ দিয়ে মোড়ানো সাতটি বান্ডেলে রাখা মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রবিউল মিজি দক্ষিণ কালচোঁ ইউনিয়নের বানিয়াকান্দি এলাকার আবিদ আলী মিজির ছেলে।

পুলিশ উদ্ধারকৃত গাঁজা জব্দ করে এবং গ্রেপ্তারকৃত আসামিকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৯:২৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬