শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌরসভার সম্মুখে সড়ক দুর্ঘটনায় নিহত শিশুটির পরিচয় মিলেছে। সকাল সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ পৌরসভার সম্মুখে সড়ক পারাপার হওয়ার সময় দ্রুত গতির গাড়ীর ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পেজবুকে ছবি ছড়িয়ে পড়লে তার পরিচয় নিশ্চিত হয়।
নিহত শিশু নাহিদুল ইসলাম (৭) উপজেলার দক্ষিণ বড়কুল গ্রামের মনির হোসেন জমাদারের ছেলে। তার মায়ের নাম নয়ন আক্তার।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
























