ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশু হাবিবার মৃত্যু

ছবি-সংগৃহিত।

হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে উম্মে হাবিবা নামের আড়াই বছর বয়সি এক শিশু মারা গেছে। সোমবার (২২ জুন) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই এলাকার মুন্সী বাড়ির এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটি ওই বাড়ির মো. ইলিয়াছ হোসেনের মেয়ে।

জানা গেছে, প্রতিদিনের মতো শিশু উম্মে হাবিবা নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিলো। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা শিশুটিকে নিজ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন ।

এসময় তাদের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে উম্মে হাবিবাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশু হাবিবার মৃত্যু

আপডেট : ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬