ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ইয়াবাসহ মাদককারবারি আটক ১

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 99

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফারুক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, ২১ জুন রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস অফিসের সামনে হাজীগঞ্জ-চাঁদপুর সড়কে এসআই (নিঃ) নুর মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই নুর মোহাম্মদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন এসআই মোরাদ হোসেন।

গ্রেপ্তারকৃত আসামিকে ২২ জুন যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে ইয়াবাসহ মাদককারবারি আটক ১

আপডেট : ০৮:৩২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬